ফটোগ্যালারী
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও তিনবারের সফল প্রধানমন্ত্রী জনাব বেগম খালেদা জিয়া'র মৃত্যুতে বাংলাদেশ কৃষি ব্যাংকের বিশেষ শোক প্রকাশ।
বাংলাদেশ কৃষি ব্যাংকের ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড-২০২৫’ অর্জন
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন ২০২৫।
বাংলাদেশ কৃষি ব্যাংকে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে ‘গ্রাহক সেবা পক্ষ’ কর্মসূচির শুভ উদ্বোধন তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহে ১৯ অক্টোবর ২০২৫ থেকে ০২ নভেম্বর ২০২৫ পর্যন্ত ‘গ্রাহক সেবা পক্ষ’ পালনের কর্মসূচি গ্রহণ করা হয়।
“কৃষি উন্নয়নে বাংলাদেশ কৃষি ব্যাংকের ভূমিকাঃ চ্যালেঞ্জ উত্তরণে রোডম্যাপ” শীর্ষক একটি সেমিনার বাংলাদেশ কৃষি ব্যাংক, প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ১৬ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব জনাব নাজমা মোবারেক। ব্যবস্থাপনা পরিচালক জনাব সঞ্চিয়া বিনতে আলী বাংলাদেশ কৃষি ব্যাংকের কার্যক্রম, ঝুঁকিপূর্ণ কৃষি খাতে অর্থায়নের চ্যালেঞ্জসমূহ উল্লেখ করে উত্তরণের লক্ষ্যে সুনির্দিষ্ট রোডম্যাপ উপস্থাপন করেন।
BAMLCO কনফারেন্স ও ওয়ার্কশপ, বিকেবি, খুলনা বিভাগ। প্রধান অতিথি-সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক, জনাব সঞ্চিয়া বিনতে আলী। বিশেষ অতিথি-উপব্যবস্থাপনা পরিচালক এবং CAMLCO। এছাড়া, DCAMLCO, মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক ও BAMLCOগণ উপস্থিত ছিলেন।
৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ বাংলাদেশ কৃষি ব্যাংক ঢাকা বিভাগ (গাজীপুর, নরসিংদী, টাঙ্গাইল (উঃ ও দঃ)) -এর “২০২২-২০২৩ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা সমূহের অর্জন পর্যালোচনা ও ২০২৩-২০২৪ অর্থ বছরের লক্ষ্যমাত্রা সমূহ অর্জনে করণীয়” শীর্ষক পর্যালোচনা সভা বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজ অডিটোরিয়াম, ঢাকায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন ব্যাংকের পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান জনাব মোঃ নাসিরুজ্জামান।
০৭ অক্টোবর, ২০২৩ তারিখে বাংলাদেশ কৃষি ব্যাংক ঢাকা বিভাগ (ঢাকা, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ ও কর্পোরেট শাখাসমূহ) -এর “২০২২-২০২৩ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা সমূহের অর্জন পর্যালোচনা ও ২০২৩-২০২৪ অর্থ বছরের লক্ষ্যমাত্রা সমূহ অর্জনে করণীয়” শীর্ষক পর্যালোচনা সভা বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজ অডিটোরিয়াম, ঢাকায় অনুষ্ঠিত হয়। সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান জনাব মোঃ নাসিরুজ্জামান। সভার বিশেষ অতিথি হিসেবে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন ব্যাংকের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ শওকত আলী খান।
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও বিকাশের জন্য মাইক্রো এবং ক্ষুদ্র ও মাঝারী শিল্পোদ্যোগ (MSME) খাতকে উৎসাহিত করার লক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক ও প্রাণ ডেইরী লিঃ এর মধ্যে ১০.০০ (দশ) কোটি টাকা সাপ্লাই চেইন এগ্রিমেন্ট স্বাক্ষর অনুষ্ঠান ০৫ অক্টোবর, ২০২৩ তারিখে ব্যাংকের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। এই এগ্রিমেন্ট এর মাধ্যমে বাংলাদেশ কৃষি ব্যাংকের ইতিহাসে সর্বপ্রথম ডিজিটাল পদ্ধতিতে বিনিয়োগের নতুন দ্বার উম্মোচিত হলো।
ফরেন রেমিট্যান্স ব্যবসায় প্রত্যাশিত গ্রাহক সেবা নিশ্চিত করে প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক ও বিকাশ লিমিটেড মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান ১৯ অক্টোবর, ২০২৩ তারিখে ব্যাংকের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ব্যাংক পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান জনাব মোঃ নাসিরুজ্জামান এবং মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ শওকত আলী খান উপস্থিত ছিলেন। সমঝোতা স্মারকে বাংলাদেশ কৃষি ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন আন্তর্জাতিক বানিজ্য বিভাগের উপমহাব্যবস্থাপক মোঃ মোস্তাফিজুর রহমান এবং বিকাশ লিমিটেড এর পক্ষে চীফ কমার্শিয়াল অফিসার জনাব আলী আহাম্মেদ।