কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪ এ ০৯:৩৪ PM
কন্টেন্ট: পাতা
প্রাতিষ্ঠানিক অর্থনৈতিক খাতে নারীর অংশগ্রহণের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে বাংলাদেশ কৃষি ব্যাংক নারী উদ্যোক্তাদের ঋণ প্রবাহ বাড়ানোর উদ্যোগ নিয়েছে। কৃষিভিত্তিক শিল্প, কৃষি যন্ত্রপাতি উৎপাদন শিল্প, মৎস্য, পশুসম্পদ, তাঁত, হস্তশিল্প, পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য শিল্প, জুয়েলারি শিল্প, আগর ও মোমবাতি শিল্প, টেইলারিং ইত্যাদি ছোট ব্যবসায় নিয়োজিত নারীরা উল্লিখিত ঋণ পাওয়ার জন্য বিবেচিত হবেন। এছাড়াও সিএমএসএমই ঋণের জন্য অনুমোদিত সমস্ত ক্ষেত্রে নারী উদ্যোক্তাদের অর্থায়ন করা যেতে পারে। বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন.