কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬ এ ১১:১০ AM
কন্টেন্ট: পাতা
এককালীন আমানত জমার পরিমাণ ও হিসাবের মেয়াদকাল: এককালীন সর্বনিম্ন ২৫,০০০/- টাকা হতে তদূর্ধ্ব (যে কোনো) পরিমাণ টাকা।
সুদের হার – সুদ বিহীন।
হিসাব খোলার যোগ্যতাঃ
১৮-৩০ বছরের বাংলাদেশী নাগরিক।
নিজ/যৌথ নামে এক বা একাধিক হিসাব খুলতে পারবে।
যে কোনো ধর্মীয় উপাসনালয় (মসজিদ, মন্দির, চার্চ, প্যাগোডা), কবরস্থান, মাদ্রাসা, ধর্মীয় প্রতিষ্ঠান, ক্লাব, সমিতি এবং অনুরূপ যে কোনো সংগঠন বা প্রতিষ্ঠানের নামে এ হিসাব খোলা যাবে।
প্রয়োজনীয় ডকুমেন্টঃ
১.যথাযথভাবে পূরণ করা অ্যাকাউন্ট খোলার ফর্ম।
২.আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র/স্মার্ট কার্ড/জন্মনিবন্ধন সনদ/পাসপোর্ট এর ফটোকপি এবং পাসপোর্ট সাইজের সত্যায়িত ০২(দুই) কপি ছবি।
৩.আবেদনকারীর যদি টিআইএন (TIN) সার্টিফিকেট থাকে তবে হিসাব খোলার সময় আয়কর রিটার্ন প্রত্যয়ন/প্রমাণকসহ টিআইএন (TIN) সার্টিফিকেট জমা।
৪.নমিনীর এক কপি পাসপোর্ট সাইজের ছবি(নাবালক/নাবালিকাকেও নমিনী করা যাবে)।
৫.নমিনীর জাতীয় পরিচয়পত্র/জন্মসনদের কপি।
৬.অ্যাকাউন্ট খোলার ফর্মে উল্লিখিত শর্তাবলী অনুসারে সমস্ত প্রয়োজনীয় তথ্য।
** যেকোনো প্রশ্নের জন্য আপনার নিকটস্থ কৃষি ব্যাংক শাখায় যোগাযোগ করুন।