কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ এ ০৪:৫৭ PM

কৃষি ব্যাংক হজ ও ওমরাহ্ সঞ্চয়ী হিসাব

কন্টেন্ট: পাতা

হিসাবের নাম: কৃষি ব্যাংক সুদমুক্ত হজ ও ওমরাহ্ সঞ্চয়ী হিসাব

সুদের হার: সুদ বিহীন।

আমানতের পরিমাণ: যে কোনো পরিমাণ।

লেনদেনের প্রকৃতি/নিয়মাবলী:

  • ক) যে কোনো পরিমাণ অর্থ যে কোনো কর্মদিবসে জমা ও উত্তোলন করা যাবে।
  • খ) এ হিসাবের টাকা মোবাইল App এর মাধ্যমে জমা, উত্তোলন ও স্থানান্তর করা যাবে।
  • গ) এ হিসাবের টাকা RTGS, BEFTN ও BACH এর মাধ্যমে জমা করা যাবে।

প্রয়োজনীয় ডকুমেন্টঃ

১.যথাযথভাবে পূরণ করা অ্যাকাউন্ট খোলার ফর্ম।

২.আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র/স্মার্ট কার্ড/জন্মনিবন্ধন সনদ/পাসপোর্ট এর ফটোকপি এবং পাসপোর্ট সাইজের সত্যায়িত ০২(দুই) কপি ছবি।

৩.আবেদনকারীর যদি টিআইএন (TIN) সার্টিফিকেট থাকে তবে হিসাব খোলার সময় আয়কর রিটার্ন প্রত্যয়ন/প্রমাণকসহ টিআইএন (TIN) সার্টিফিকেট জমা।

৪.অ্যাকাউন্ট খোলার ফর্মে উল্লিখিত শর্তাবলী অনুসারে সমস্ত প্রয়োজনীয় তথ্য।

** যেকোনো প্রশ্নের জন্য আপনার নিকটস্থ কৃষি ব্যাংক শাখায় যোগাযোগ করুন।

ফাইল ১

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন